বাউফল কালিশুরি ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের বিরোধ, ছোট ভাই বঞ্চিত
- Repoter 11
- 02 Jan, 2026
মোঃ মামুন হোসাইন।
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের খান বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, ছোট ভাইকে তার ন্যায্য অংশ না দিয়ে পুরো বাপ-দাদার ভিটেমাটি দখল করে রেখেছেন বড় ও মেজ ভাই।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ছোট ভাইয়ের ঘর তোলা বা নির্মাণকে কেন্দ্র করে বড় ভাই সালাম ও মেজ ভাই কালাম একত্রিত হয়ে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছেন। একপর্যায়ে ছোট ভাইয়ের ঘরের কাজ করতে আসা শ্রমিককে বেধড়ক মারধর করেন মেজ ভাই কালাম।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও মীমাংসার চেষ্টা হলেও বড় দুই ভাই ও তাদের সন্তানরা ছোট ভাইকে দাদার ভিটেমাটির কোন অংশ দিতে রাজি হননি। ফলে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানার পরে বাউফল থানা পুলিশের একটি টিম একবার ঘটনাস্থলে পরিদর্শন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমতাবস্থায় ভুক্তভোগী ছোট ভাই ও তার পরিবার আইনিভাবে বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলামকে কয়েক বার মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *










