Breaking News :

সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।




​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে এই অভিযানগুলো পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—আশুলিয়ার আউপাড়া এলাকার নিপা আক্তার ঢুলি (৫০), একই এলাকার মো. রফিক (৪৮), সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকার মো. জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীর (৩২) এবং খুলনার সোনাডাঙ্গা থানার মো. ইমরান হোসেন (২২)। তারা সবাই সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করে আসছিলেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি নিপা আক্তার ঢুলি ও মো. রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। এছাড়া ধৃত নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে।

​অপর এক অভিযানে সাভার মডেল থানার উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

​এছাড়া আশুলিয়ার কবিরপুর এলাকায় পরিচালিত অন্য আরেকটি অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

​এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *