:
Breaking News

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য যৌথ অভিযানে ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ।

top-news
https://thedailyjibonbanglanews.com/public/uploads/images/photogallery/maanphotogallery31122025_085939_Begum-Khaleda-Zia-desktop.webp

মোঃ মামুন হোসাইন। 
স্টাফ রিপোর্টার

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। 

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। 

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

https://thedailyjibonbanglanews.com/public/uploads/images/photogallery/maanphotogallery31122025_085939_Begum-Khaleda-Zia-desktop.webp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *