Breaking News :

আমতলী থানার অনন্য গৌরব: টানা দ্বিতীয়বার বরগুনার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

ও পারফরম্যান্সের ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৬ মাসে টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। শুধু ওসি নন, একই মাসে আমতলী থানার আরও ছয় পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন।

​থানা সূত্রে জানা যায়, জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন আমতলী থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দত্ত। এটি তাঁর টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হয়েছেন—



  • ​শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা: এসআই মো. শওকত হোসেন
  • ​শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা: এসআই তানজিল আলম
  • ​শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা: এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মো. জসিম উদ্দিন ও এএসআই মো. মাইনুল ইসলাম।

​একই থানার সাতজন পুলিশ কর্মকর্তার এই ঈর্ষণীয় সাফল্যে আমতলী থানা জুড়ে পুলিশ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এই স্বীকৃতি তাঁদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সম্মিলিত কর্মপ্রচেষ্টারই সুফল।

​টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি মো. ইয়াকুব হোসাইন।

​তিনি বলেন, “এ অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব আমার প্রিয় সহকর্মীদের। তাঁদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টাই এ স্বীকৃতির মূল শক্তি।”

​তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ এবং সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *