Breaking News :

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশীপের শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

সোমবার (২৬ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চর বাটিকামারি গ্রামে ফ্রেন্ডশীপের উদ্যোগে পরিচালিত নানা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন জেলা প্রশাসক।



​পরিদর্শনকালে জেলা প্রশাসক ফ্রেন্ডশীপের স্বেচ্ছাসেবকদের পরিচালিত বন্যা সতর্কীকরণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসাসেবা, নিউট্রিশন সেন্টার, স্কুল এবং ফ্রেন্ডশীপ হাসপাতাল ঘুরে দেখেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে জানান, কীভাবে এসব কার্যক্রমের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে জরুরি স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা ও শিক্ষার আলো পৌঁছে দেওয়া হচ্ছে।

​বিশেষ করে বন্যাপ্রবণ ও বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছানো, দুর্যোগকালীন জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমাতে ফ্রেন্ডশীপের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিতকরণ এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়গুলোও তিনি গভীরভাবে খতিয়ে দেখেন।

​এ সময় জেলা প্রশাসক ফ্রেন্ডশীপের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। চরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের নানা সমস্যার কথা শুনে পারস্পরিক আলোচনা করেন তিনি।

​উল্লেখ্য, গাইবান্ধার চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙনের সময়ে মৌলিক সেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে আগাম দুর্যোগ সতর্কীকরণ, জরুরি চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চরাঞ্চলের সেবা কার্যক্রমের বাস্তব চিত্র আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *