Breaking News :

নোয়াখালীর সেনবাগে ক্ষেতে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চন্দ্রবানু বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে যান। এ সময় ভুলবশত সেচপাম্পের খোলা তারে তাঁর পা পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মায়ের আর্তচিৎকার শুনে মেয়ে ডলি তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

​পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। এদিকে, আহত ডলির অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *