রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় জামিন পেলেন দুই সম্পাদক
- Repoter Mehedi hasan
- 26 Oct, 2026
এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
মামলার নেপথ্য প্রেক্ষাপট:
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরের হোটেল ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে পল্টি হাবিবের বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। এর জেরে গত ২৭ আগস্ট ব্যবসায়ীর পক্ষ থেকে দুই সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছিল, রাজধানীর কাকরাইল মোড়ে অস্ত্র ঠেকিয়ে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল।
তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে মামলাটিকে সম্পূর্ণ বানোয়াট, হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে।
সাংবাদিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া:
দুই সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ)। আজ আদালতে আসামিপক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হতে পারে, তবে কোনো ধরনের যথাযথ তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সত্য প্রকাশে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।
সত্য প্রকাশে অনড় থাকার ঘোষণা:
জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী কাজ ও লেখনী থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য প্রকাশ করাই সাংবাদিকদের মূল কাজ উল্লেখ করে তিনি ঘোষণা দেন, মামলা বা কোনো ধরনের হুমকি দিয়ে সত্য প্রকাশের এই অগ্রযাত্রা থামানো যাবে না।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






