১৬ বছর পর নাজিমগঞ্জে নির্বাচনের আমেজ: ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, ভোট ১৪ নভেম্বর
- Repoter Mehedi hasan
- 26 Oct, 2026
২৬ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় প্রিজাইডিং অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির উপস্থিতিতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে ১৩টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ১৩টি পদের মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি (২টি পদ) পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন এবং ৪টি নির্বাহী সদস্য পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
বৈধ প্রার্থীদের তালিকা:
সভাপতি (৪ জন): শেখ নাজমুল ইসলাম বাবু, মোঃ মনিরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম ও মোঃ আব্দুর রহমান।
সহ-সভাপতি (৫ জন): মোঃ জামাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আবু তাহের, শেখ আহাদুজ্জামান ও শফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক (২ জন): মোঃ রফিকুজ্জামান রুমি ও আমিনুর রহমান।
যুগ্ম সম্পাদক (৪ জন): রবিউল ইসলাম মিন্টু, মোঃ সিদ্দিকুল ইসলাম, মোঃ নুরুন্নবী আবু ও শেখ সাইফুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক (৩ জন): মোঃ শের আলী, মোঃ মনিরুজ্জামান খান ও শেখ সিরাজুল ইসলাম।
কোষাধ্যক্ষ (২ জন): মোঃ রজব আলী ও মোঃ মাহমুদুল্লাহ।
দপ্তর সম্পাদক (২ জন): মোঃ ফারুক হোসেন ও শেখ মনিরুল ইসলাম মিলন।
প্রচার সম্পাদক (২ জন): শেখ সাইফুল ইসলাম ও শেখ লুৎফর রহমান।
নির্বাহী সদস্য (৭ জন): শেখ হাফিজুল ইসলাম, রাজু হোসেন, মোঃ আবুল হোসেন, নুরুজ্জামান খান, মোঃ আরাফাত হোসেন, তামজীদ হোসেন মিঠু ও মোঃ ফিরোজ কবির।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এই নির্বাচন সমগ্র কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। আগামী ১৪ নভেম্বর (শনিবার) সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মোঃ জহুরুল হুদা, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ তবিবুর রহমান খান, মোঃ সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত। মনোনয়ন যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্ৰনাথ মন্ডল।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান জানান, ভোটের দিনের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং ভোটের ভেন্যু বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






