বিএসএমএমইউতে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাজশাহী জেলা প্রতিনিধি
- Repoter Mehedi hasan
- 26 Oct, 2026
রাজশাহী জেলা প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে ও তাঁর সার্বিক চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে হাসপাতালে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক তথ্য নেন। এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর প্রথমে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই মূলত তাঁর এই রক্তশূন্যতা (অ্যানিমিয়া) দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসায় সাড়া দিয়ে বর্তমানে ভূমিমন্ত্রী আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






