সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থান তৈরিতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু
- Reporter 12
- 27 Oct, 2026
২৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। ২৬ অক্টোবর সকাল
১
০:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তরুণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে যুবসমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়তে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৩ বিজিবি।
উল্লেখ্য, এর আগে গত ০৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে 'ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং' প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। এছাড়াও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






