আউলিয়াপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নুরুল আমিন লিটন গাজীর সৌজন্য সাক্ষাৎ
- Reporter 12
- 29 Oct, 2026
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা এলাকায় স্থানীয় যুবদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন (লিটন গাজী)।
বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ বাদুরা এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন, তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন। একই সঙ্গে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অনেকে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি ও সেলফি তোলেন।
স্থানীয়দের মতে, পটুয়াখালীর গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নুরুল আমিন লিটন গাজী। তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার অসহায় মানুষের কল্যাণে ও জনমুখী রাজনীতিতে তাঁর এই ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






