Breaking News :

গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

আজ ২৬ অক্টোবর (সোমবার) গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।




​সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের।

​পৌর মঞ্চ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেব মাস্টার।



​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, গলাচিপা পৌর শাখার সভাপতি মো. রেজাউল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

​আলোচনা সভায় বক্তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, "একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের অধিকার সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

​সংগঠনের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​আলোচনা সভা শেষে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি পাঁচ পাউন্ড ওজনের দৃষ্টিনন্দন কেক কাটেন। কেক কাটার পর প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রাণবন্ত আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।

https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *