Breaking News :

‘জামায়াতের আমির-সেক্রেটারি জাসদ থেকে এসেছেন’: ভূল্লীতে মোয়াজ্জেম হোসেন আলাল

top-news
https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি তাঁর বক্তব্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অতীত রাজনীতি টেনে তীব্র সমালোচনা করেন।

আলাল বলেন, "স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। আর বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি—তাঁরা কেউই মূলত জামায়াতের লোক নন; তাঁরা উভয়ই জাসদ থেকে উঠে এসেছেন।"

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের শেষ মুহূর্তের এই প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের নানা প্রতিশ্রুতি ও অবস্থান তুলে ধরছেন। জেলাজুড়ে এই উপনির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।


https://www.thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *