প্রকাশ হলো পিয়া বিপাশার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও
- Repoter 11
- 01 Jan, 2026
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। তারপর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন, তবে এই অঙ্গনে প্রত্যাশিত অবস্থান গড়ে তুলতে পারেননি। ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নানা জটিলতায় অধিকাংশই আলোর মুখ দেখেনি। একপর্যায়ে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া। এখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।
পাঁচ বছর আগে হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মডেল ওঅভিনয়শিল্পী পিয়া বিপাশা। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
বিয়ের পর থেকেই বেশ আনন্দঘন পরিবেশে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন পিয়া। সম্প্রতি দু’জনে মিলে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। রাতের বেলায় সুইমিংপুলে স্বামীর সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে আলোচনা।
ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জীবনের নতুন পথচলা শুরু করেছেন পিয়া বিপাশা। দেশের শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিলেও, ভিন্ন দেশে ভিন্ন বাস্তবতায় তিনি গড়ে তুলেছেন নতুন এক পরিচয়। পুরোনো অধ্যায় পেছনে ফেলে নতুন সম্পর্ক, নতুন জীবন আর নতুন অভিজ্ঞতায় এখন তিনি আর রূপকথার নায়িকা নন—বাস্তব জীবনের সংগ্রামী এক নারী।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *










